কীভাবে নতুন সদস্যের নাম যুক্ত করবেন রেশন কার্ডে? শিখেনিন সহজ পদ্ধতি

দেশের বহু মানুষ আজও আর্থিকভাবে দুর্বল, বিশেষত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলোর জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার APL (Above Poverty Line) এবং BPL (Below Poverty Line) গ্রুপের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম অন্ত্যোদয় যোজনা। এই প্রকল্পের অধীনে BPL রেশন কার্ডধারীরা বিনামূল্যে রেশন পান, আর APL কার্ডধারীরা ভর্তুকিযুক্ত রেশনের সুবিধা পেয়ে থাকেন।

পরিবারে নতুন সদস্য যুক্ত হলে তাঁকেও এই সুবিধার অন্তর্ভুক্ত করা দরকার। অনেকেই জানেন না কীভাবে নতুন সদস্যের নাম রেশন কার্ডে যুক্ত করা যায়। চলুন, ধাপে ধাপে জেনে নেওয়া যাক এই পদ্ধতি—

কীভাবে নতুন সদস্যের নাম যুক্ত করবেন?

নতুন সদস্যের নাম যুক্ত করতে, আপনাকে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

ধাপ ১: প্রথমে আপনার রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য ওয়েবসাইট **https://food.wb.gov.in/**।
ধাপ ২: ওয়েবসাইটে গিয়ে লগইন করুন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
ধাপ ৩:Add New Member’ অপশনটি নির্বাচন করুন।
ধাপ ৪: প্রয়োজনীয় তথ্য (নতুন সদস্যের নাম, আধার নম্বর, জন্মতারিখ ইত্যাদি) পূরণ করুন।
ধাপ ৫: প্রাসঙ্গিক নথিপত্রের সফট কপি আপলোড করুন এবং আবেদন জমা দিন।
ধাপ ৬: আবেদন জমা দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন নম্বর পাবেন, যা ভবিষ্যতে আবেদন ট্র্যাক করতে কাজে লাগবে।
ধাপ ৭: সংশ্লিষ্ট দপ্তর আবেদন যাচাই করার পর কিছুদিনের মধ্যেই নতুন সদস্যের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত হবে।

কোন কোন নথিপত্র প্রয়োজন?

নতুন সদস্যের আধার কার্ড (যদি থাকে)
জন্ম শংসাপত্র (শিশুর ক্ষেত্রে)
বিবাহ শংসাপত্র (বিবাহিত নারীদের জন্য)
নতুন সদস্যের ঠিকানার প্রমাণপত্র
পিতা-মাতা বা স্বামীর রেশন কার্ডের কপি

অফলাইনেও আবেদন করা সম্ভব!

যদি অনলাইনে আবেদন করতে অসুবিধা হয়, তাহলে নিকটস্থ খাদ্য সরবরাহ দপ্তর বা রেশন অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করেও নতুন সদস্যের নাম যুক্ত করা যাবে।

যে কোনও সমস্যা হলে কী করবেন?

যদি আবেদন প্রক্রিয়ায় কোনও সমস্যা হয়, তাহলে সরকারি হেল্পলাইন নম্বর 1967-এ কল করে সহায়তা নিতে পারেন।

এই সহজ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের নতুন সদস্যকেও সরকারি রেশন সুবিধার অন্তর্ভুক্ত করা সম্ভব। তাই দেরি না করে আজই আবেদন করুন!