গোবিন্দাকে ঘাড়ধাক্কা মেরে কেন বের করে দিয়েছিলেন ‘মহাভারত’ নির্মাতা বি আর চোপড়া, জেনেনিন রহস্য?

আটের দশকের শেষভাগে বলিউডে ঝড়ের গতিতে উত্থান হয় গোবিন্দার। নয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন তিনি। তবে তাঁর বলিউডের সফর খুব সহজ ছিল না। এমনকি একসময় তাঁকেও অপমান সহ্য করতে হয়েছিল! আর সেই অপমান করেছিলেন ‘মহাভারত’ সিরিয়ালের বিখ্যাত নির্মাতা বি আর চোপড়া।
সম্প্রতি, অভিনেতা মুকেশ খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দা শেয়ার করেছেন এই চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, ‘মহাভারত’ ধারাবাহিকে তাঁকে অভিমন্যুর চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু গোবিন্দার মা এতে সায় দেননি, ফলে তিনিও সেই চরিত্রে অভিনয় করতে রাজি হননি।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পড়েন বি আর চোপড়া। তিনি এতটাই রেগে যান যে গোবিন্দাকে নিজের অফিস থেকে বের করে দেন! এই ঘটনা গোবিন্দার জন্য ছিল এক বড় ধাক্কা। কিন্তু তিনি ভেঙে না পড়ে বলিউডে নিজের দক্ষতা ও প্রতিভার জোরে জায়গা করে নেন। ‘হিরো নম্বর ১’, ‘কুলি নম্বর ১’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন দর্শকদের প্রিয় তারকা।
এই ঘটনা আজও বলিউডের অন্দরমহলে আলোচিত। তবে গোবিন্দার কেরিয়ারের উত্থান প্রমাণ করে, প্রতিভার সামনে কোনো বাধাই শেষ কথা নয়।