IIFA 2025: ‘লাপাত্তা লেডিস’ একাই ছিনিয়ে নিলো ১০টি পুরস্কার! সেরা অভিনেতা কার্তিক, দেখুন পুরো তালিকা

বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ আইফা অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর বসেছিল জয়পুরে। শনিবার ডিজিটাল অ্যাওয়ার্ড বিতরণের পর, রবিবার (৯ মার্চ) চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, যা একাই ১০টি পুরস্কার ঘরে তুলেছে।
IIFA Awards 2025: বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
🔹 সেরা ছবি: লাপাতা লেডিস
🔹 সেরা অভিনেতা (পুরুষ): কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
🔹 সেরা অভিনেত্রী (মহিলা): নীতাংশি গোয়েল (লাপাতা লেডিজ)
🔹 সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)
🔹 সেরা নেতিবাচক চরিত্র: রাঘব জুয়াল (কিল)
🔹 সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ): রবি কিষাণ (লাপাতা লেডিজ)
🔹 সেরা পার্শ্ব চরিত্র (মহিলা): জানকি বোদিওয়ালা (শয়তান)
🔹 সেরা নবাগত অভিনেতা (পুরুষ): লক্ষ্য লালওয়ানি (কিল)
🔹 সেরা নবাগত অভিনেত্রী (মহিলা): প্রতিভা রত্ন (লাপাতা লেডিজ)
🔹 সেরা নবাগত পরিচালক: কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
🔹 সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
🔹 সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাস জাম্ভালে, মোনাল থাকর (আর্টিকেল ৩৭০)
🔹 সেরা কোরিওগ্রাফি: বস্কো-সিজার (ব্যাড নিউজের তৌবা তৌবা)
🔹 সেরা সিনেমাটোগ্রাফি: রাফি মাহমুদ (কিল)
🔹 সেরা সম্পাদনা: জাবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)
🔹 সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দোলোই, রাহুল কার্পে (কিল)
🔹 সেরা বিশেষ ভিজ্যুয়াল এফেক্টস (VFX): রেড চিলিজ ভিএফএক্স (ভুল ভুলাইয়া ৩)
🔹 সেরা সংগীত পরিচালক: রাম সম্পত (লাপাতা লেডিজ)
🔹 সেরা গীতিকার: প্রশান্ত পান্ডে (‘সজনী’ – লাপাতা লেডিজ)
🔹 সেরা গায়ক (পুরুষ): জুবিন নটিয়াল (‘দোয়া’ – আর্টিকেল ৩৭০)
🔹 সেরা গায়িকা (মহিলা): শ্রেয়া ঘোষাল (‘আমি যে তোমার ৩.০’ – ভুল ভুলাইয়া ৩)
🔹 ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: রাকেশ রোশন
স্টার-স্টাডেড পারফরম্যান্সে মুগ্ধ দর্শক
আইফার মঞ্চ মাতান শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি এবং কার্তিক আরিয়ান। বিশেষভাবে আলোচনায় ছিল করিনা কাপুর খানের পারফরম্যান্স, যেখানে তিনি রাজ কাপুরকে শ্রদ্ধা জানান।
৮-৯ মার্চ জয়পুরে অনুষ্ঠিত এই বর্ণময় আয়োজনে বলিউড তারকাদের উপস্থিতি আর চোখধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ হন দর্শকরা।