নিউ ইয়র্কে নিক-প্রিয়াঙ্কার একসঙ্গে নৈশভোজ, ফোনে ডুবে রয়েছে একরত্তি মেয়ে মালতী!
March 7, 2025

সদ্যই নিউ ইয়র্কে ভ্রমণ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী, মার্কিন পপ তারকা নিক জোনাস। তাদের একরত্তি মেয়ে মালতী মেরি জোনাসও সঙ্গে ছিল। তারকা দম্পতির এই ভ্রমণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, তারা একসঙ্গে ডিনার করতে গিয়েছিলেন। ডিনার টেবিলে প্রিয়াঙ্কা ও নিক চুপিচুপি ক্যামেরায় ধরা পড়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে খুদে মালতীও, তবে খাবারের দিকে তার নজর নেই, সে মগ্ন মোবাইল ফোনে কার্টুন দেখতে। বাবা নিক তাকে গালে তুলে খাওয়াচ্ছেন, কিন্তু মালতী পুরোপুরি ফোনে ব্যস্ত!