সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ—গাফিলতির ফল!

সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ—হাসপাতালের গাফিলতির ফল!
গতকাল রাতে সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালে ভর্তি হওয়া ৬২ বছর বয়সী কল্পতি পাশী সকালে হাসপাতালের বাইরে রাস্তার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনার কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, চিকিৎসা সত্ত্বেও কেন তিনি বাইরে চলে গিয়েছিলেন, সে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় জেলা স্বাস্থ্য আধিকারিক তদন্ত কমিটি গঠন করেছেন। মৃত বৃদ্ধার ছেলে জিতেন্দ্র পাশী দাবি করেছেন, হাসপাতাল থেকে কীভাবে মা বাইরে চলে এলেন? হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে কিছু বলতে চায়নি।