বাংলার ভোটার তালিকায় চাঞ্চল্যকর তথ্য! ‘ভূতুড়ে ভোটার’ শনাক্ত, বৈঠকে তৃণমূলের কোর কমিটি

তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলার ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ শনাক্ত করার কাজ চলবে। ভোটার তালিকার বুথভিত্তিক এবং ঠিকানাভিত্তিক স্ক্রুটিনির কার্যক্রম অব্যাহত থাকবে। তাঁর অভিযোগ, গুজরাত এবং হরিয়ানার ভোটার কার্ডের নম্বর পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মিলছে। এরই মধ্যে গঙ্গারামপুর ও রানিনগর থেকে ৬১১ জন ‘ভূতুড়ে ভোটার’ শনাক্ত হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে যাবে। আজ, ৬ মার্চ, তৃণমূলের কোর কমিটি ও জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।