মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডে ভুয়ো ভোটারের অভিযোগ! তৃণমূল কাউন্সিলরে চাঞ্চল্যকর দাবি
March 6, 2025

কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই ওয়ার্ডে প্রায় দেড়শো ভোটার রয়েছেন যারা এলাকায় বসবাস করেন না, তবুও ভোট দিয়ে যান। কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভিনরাজ্যের ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এসব ভোটাররা প্রতি বছর ভোট দিয়ে যাচ্ছেন।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। কাজরী আরও বলেন, “এই সমস্যার সঙ্গে বিজেপির যোগ রয়েছে, যারা ভোটের দিন এসে এসব ভুয়ো ভোটারদের ভোট দিয়ে যাচ্ছে।” তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, একাধিক ব্যক্তি যদি একই এপিক নম্বর শেয়ার করেন, তা মানেই ভুয়ো ভোটার নয়।