শৃঙ্খলার পথেই সফলতা, সেলফিতেও মজা! – বললেন অভিনেতা লোকনাথ দে

মহাশিবরাত্রির পরের দিন, ব্যস্ত অভিনেতা লোকনাথ দে স্কুটি পার্ক করে মাস্ক পরে পাঁচতারা রেস্তোরাঁয় ঢুকলেন। পরিচয় দিতে গিয়ে হাসতে হাসতে বললেন, ‘আমি লোকনাথ, লোকা।’ ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাঁকে বলেন ‘লম্বা রেসের ঘোড়া’। তবে স্টারডমের আঁচ এখনও গায়ে লাগতে দেননি তিনি।

সময়ানুবর্তিতা তাঁর অভ্যাস, যা থিয়েটার থেকে শেখা। সাক্ষাৎকারে সময় মেনে পৌঁছনো প্রসঙ্গে বললেন, ‘থার্ড বেলের সময় মঞ্চে ওঠার অভ্যেস এখনও ছাড়তে পারিনি।’ আর সেলফি তোলা? তাতেও আপত্তি নেই! হেসে বললেন, “আমার মতো কুরূপ লোকের সঙ্গে সেলফি তুললে ভালই লাগে!