Weather: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কন্ট্রোল রুম খুলল রাজ্য সরকার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে তৈরী হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবার ২৪ ঘন্টায় কন্ট্রোল রুম চালু করল রাজ্য বিদ্যুৎ দফতর।

কোনোও এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিদ্যুতের খুঁটি উপরে যাওয়া, বিদ্যুতের তারে গাছ উপরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরী হলে কন্ট্রোল রুমে ফোন করে (৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪) অভিযোগ জানাতে পারবেন রাজ্যের বাসিন্দারা।

প্রসঙ্গত, প্রতিদিনিই বদলে যায় আবহাওয়া। আর সেদিকে নজর ররেখে হাওয়া অফিস জানায় তাদের পূর্বাভাস। তখন গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করে সাধারণ মানুষ। আবার কখনো বৃষ্টির জলে বানভাসি অবস্থায় বৃষ্টি কমার দিন গোনে। হাওয়া অফিস আবহাওয়ার উপর তীক্ষ্ন নজর রেখেই নিয়ম করে জারি করে পূর্বাভাস যাতে মানুষ সজাগ ও সচেতন থাকতে পারে প্রতিদিনের আবহাওয়া নিয়ে।