OMG! ষাঁড়ের ট্রেন সফর, স্টেশন আসতেই নেমে গেলো ষাঁড়

সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হলো এক নতুন ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক ষাঁড় উঠে পড়েছে ট্রেনে। আর সেই সময় যাত্রীরা ট্রেনের কামরায় উঠে গিয়ে হকচকিয়ে যান ষাঁড় দেখে।

এর আগেও ডায়মন্ড হারবারের ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে এক ঘোড়া ট্রেন সফর করছে আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো মালদার সাহেবগঞ্জে।

যাত্রা শেষে ষাঁড় টি নেমে যায় সাহেবগঞ্জ স্টেশনে। সেই সময়েও স্টেশনের যাত্রীরা তাকে দেখে আতংকিত হয়ে পড়েন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুধ্যে জারি করা হয়েছে অভিযোগ।