লজ্জা! নাবালিকাকে পর পর ধর্ষণ, গ্রেফতার সেনা বাহিনীর জওয়ান

বেশকিছুদিন আগে সিকিমের রাংপুর সেনা আবাসে এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। তারপর ওই কিশোরী হয়ে পড়েন গর্ভবতী। আর এই কারণে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আইটিবিপির এক জওয়ান ও নাবালককে।

নির্যাতিতার মায়ের দাবি গত এপ্রিল মাসে তার মেয়েকে সেনা আবাসে ডেকে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। তারপর ভয়ে কাউকে কিছু জানায়নি তার মেয়ে। তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে খোঁজ খবর নিয়ে জানা যায় তাকে ধর্ষণ করেছে আইটিবিপির এক জওয়ান। সেই সাথে জানা গেছে যে এলাকার এক নাবালক তাকে যৌন হেনস্থা করেছে।

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের এমন লোজজনক ঘটনা সত্যি নিন্দা জনক। জওয়ান রা দেশে সুরক্ষার কাজ করে যেমন তারা সন্মান লাভ করেন সেরকমই এমন কাজ তাদের সম্মানকে কমিয়ে দেয়। সাধারণ জীবনেও দেখা যায় ছুটিতে আসার পর বাড়ি ফিরে সেনা জওয়ানের কর্মীরা কাটায় তাদের অনাড়ম্বর জীবন যা কিছুটা হলেও ভাববার বিষয়।