‘আগে সব ধর্ষকের শাস্তি হোক…’! IGL কেসে তলব পেয়ে যা বললেন রাখি

ইউটিউব শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এবার সেই মামলায় মহারাষ্ট্র সাইবার সেল থেকে তলব পেলেন অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই মামলার তদন্তে রাখির বয়ান রেকর্ড করা হবে ২৭ ফেব্রুয়ারি।

রাখি সাওয়ান্ত এই শো-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই পর্বেই রণবীর এলাহাবাদিয়া ‘বাবা-মা ও যৌনতা’ সংক্রান্ত এক মন্তব্য করেন, যা দেশজুড়ে বিতর্কের ঝড় তোলে। এর জেরে মহারাষ্ট্র সাইবার সেল তদন্ত শুরু করে এবং ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি কমেডিয়ান, কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে তলব করেছে।

এই তলবের বিষয়ে রাখি সাওয়ান্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি নিজেও বুঝতে পারছেন না কেন তাঁকে তলব করা হল। একটি পাপারাজ্জো ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়—
“আমি কাউকে গালাগালিও করিনি, কিছু বলিনি। আমাকে কেন ডাকা হলো বুঝতে পারছি না। ভিডিয়ো কলে প্রশ্ন করুন, আমি উত্তর দিতে রাজি।”
“আমি একজন শিল্পী, আমাকে বিচারক হিসেবে ডাকা হয়েছিল। কিন্তু আমি কোনও আপত্তিকর মন্তব্য করিনি।”“আগে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক, কারণ বহু মহিলা আজও ন্যায়বিচারের অপেক্ষায়।”

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শোতে বিতর্কিত মন্তব্যের জন্য রণবীর এলাহাবাদিয়া ও আশিস চাঞ্চালানিকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। জানা গেছে—২৪ ফেব্রুয়ারি রণবীর ও আশিসের বয়ান রেকর্ড করা হবে।গুয়াহাটি হাইকোর্ট আশিস চাঞ্চালানিকে ১০ দিনের মধ্যে তদন্তকারীদের সামনে হাজির হতে বলেছে।সুপ্রিম কোর্ট রণবীরের মন্তব্যকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে, দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।এই বিতর্কের ভবিষ্যৎ কী দাঁড়ায়, তা এখন সময়ই বলবে!