জেলে ‘চিকেন স্যুপ’ না পেয়ে হাউ-মাউ করে কেঁদে ফেললেন অর্পিতা মুখার্জি

দুর্নীতির দায়ে অভিযুক্ত অর্পিতার মন এখন ভালো নেই। তাকে রবিবার অন্যান্য সাধারণ বন্দিদের মতোই জল খাবার হিসেবে দেওয়া হয়েছিল ঘুগনি -মুড়ি। আর সেই সময়েই তিনি জেলের এক কর্মীর কাছে আবদার করেন দুপুরে চিকেন স্যুপ পেলে তার খুব ভালো হয়।

তবে সেই সব পছন্দের খাবার যে জুটবে না তা তাকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়। ওই করা কর্মী পরিষ্কার অর্পিতাকে জানিয়ে দেন যে জেলের ভেতর সবার জন্য যা ব্যবস্থা থাকবে আপনার জন্য তাই। সেই কথা শুনে আর কথা বাড়াননি অর্পিতা। তবে তাকে কিছুক্ষন পরেই দেখা গেছে জেলের ভেতর মাঝে মাঝেই তিনি ডুকরে কেঁদে উঠছেন।

অপরদিকে, পার্থ চ্যাটার্জি শুধু স্নানের সময় ছাড়া নিজের সেলের বাইরে বের হচ্ছেন না। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে রবিবার মন্ত্রী সারাদিন শুধু ঘুমিয়ে কাটিয়েছেন। চিকিৎসকদের পরিদর্শন কালে ,স্নানের আগেও তিনি ঘুমিয়ে কাটিয়েছেন সময়। তবে মাঝকাহে তিনি সময় কাটিয়েছেন বই পড়ে।

সকালে তাকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে মাখন -টোস্ট বিস্কুট। জেলের নিয়ম অনুযায়ী রবিবার দুপুরে থাকে আমিষ খাবার। তাই দুপুরে খেতে দেওয়া হয় ভাত -ডাল,তরকারি ও মাছের ঝোল খেয়েছেন পার্থ চ্যাটার্জি।