‘বৌমা একঘর’ ধারাবাহিক শুরুর আগেই ‘ন্যাকাশ্রী’ অ্যাওয়ার্ড পেল সুস্মিতা! ট্রোলের মুখে অভিনেত্রী

আগামী ২ মে থেকে শুরু হচ্ছে ষ্টার জলসার নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’ । যেখানে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতাকে। যাকে এর আগে জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’তে দেখা গিয়েছিলো ।

সম্প্রতি এই ধারাবাহিকের নতুন একটি প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যা প্রকাশ্যে আসতেই একের পর এক কটাক্ষ দর্শকদের। অভিনেত্রী সুস্মিতার অভিনয় নিয়ে সমালোচনা করতে দেখা গেল দর্শকদের । শুধু তাই নয়, একজন দর্শক তাকে ‘ন্যাকাশ্রী’ অ্যাওয়ার্ড দিয়ে দিল। অন্যজন বলল, ‘এক তো গুনগুন ছিল। এবার এ এল। এসব দেখে দেখে নিজেকেও আজকাল অস্বাভাবিক লাগে!’

জানা গিয়েছে এই ধারাবাহিকের গল্প গাঁথা হবে কার ছেলের বউ কত ভালো চাকরি করে তা নিয়ে। স্টার জলসার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যানেলের আসন্ন সিরিয়াল ‘বৌমা একঘর’-এর সম্প্রচারের সময়। জানা যায়, ‘খুকুমণি হোম ডেলিভারি’র স্লট দখল করবে ‘বৌমা এখগড়’। দর্শকেরা রোজ সন্ধ্যা সাড়ে ৬টায় দেখতে পারবে এই ধারাবাহিক।

নতুন প্রোমোয় দেখা যাচ্ছে সুস্মিতার অভিযোগ, ‘আমার বরের ভালো গাড়ি থাকবে কী করে! আমার বর তো মেকানিক। যেমন বর, তেমন ঘর’। আর বর অর্থাৎ দেবজ্যোতির উত্তর, ‘বেকার বউমা আগে একটা চাকরি জোগাড় কর’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *