BigNews: মমতার উপর রাগ? BIG STEP নিলেন পার্থ চ্যাটার্জি

এইমুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন SSC দুর্নীতি কান্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। জানাগেছে তাই পা ফুলেছে প্রচন্ড সেই সাথে কোমরে অসহ্য ব্যথা। তা সত্ত্বেও তিনি জেলের ভেতরের হাসপাতালে চিকিৎসা করতে সম্মত হলেন না পার্থ চ্যাটার্জি।
সূত্রের খবর, জেলে সাধারণ কয়েদিদের থেকে সুযোগ -সুবিধা নিতেও নিষেধ করে দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী।
আর সেই কারণেই বিরোধীদের কটাক্ষ হয়তো তিনি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতার উপর রাগ করেই নিয়েছেন এমন সিদ্ধান্ত। আর সেই কারণে তিনি জেলে রাজ্য সরকারের অধীনস্ত কারা বিভাগের পরিষেবা নিতে রাজি হচ্ছেন না।
প্রসঙ্গত,প্রসঙ্গত, প্রসঙ্গত, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হেফাজতের মেয়াদ শেষে পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৫ আগস্ট) পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিন আবেদন খারিজ করে এই নির্দেশ দেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তারা।
তবে জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে ইডি। দুজন ইডি অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে জেলে যেতে পারবেন। ইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এমন নির্দেশনা দিয়েছেন।
আদালতের ওই নির্দেশনায় বলা হয়, জেলের একটি বিশেষ সেলে নিরাপত্তা দিয়ে অর্পিতাকে রাখতে হবে। সেই সঙ্গে জেলের অভ্যন্তরে তার ওপর বাড়তি নজরদারি থাকবে। অন্যদিকে, পার্থ চ্যাটার্জিকে প্রেসিডেন্সি জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।