প্রধানমন্ত্রী মোদীকে রাখী পাঠালেন পাকিস্তানি বোন, জানালেন দাদা কে শুভেচ্ছা

সামনেই রাখীবন্ধন উৎসব। রাখীবন্ধনের শুভ উৎসবের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগাম শুভেচ্ছা জানালেন মোদীর পাকিস্তানি বোন। পাঠিয়েছেন রাখিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিগত কয়েক বছর ধরেই রাখী বেঁধে আসছেন তাঁর ‘পাকিস্তানি বোন’ কামার মহসিন শেখ।
এই বছরও তার ব্যতিক্রম হয়নি। রাখীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। মোদীর সুস্থতাও কামনা করেছেন তিনি। ২০২৪ সালে নরেন্দ্র মোদীর জয় নিয়েও আত্মবিশ্বাসী কামার মহসিন শেখ। দেশ এবং দশের জন্য সেবা করেন মোদী, এই দাবি জানিয়ে মহসিন বলেন, ‘আগামী কয়েক বছর জয়ী হবেন নরেন্দ্র মোদী, এই বিশ্বাস রয়েছে।
সূত্রের খবর, মহসিন জানিয়েছেন, ‘আমি আশা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এবার আমাকে ডাকবেন। আমি সবরকম প্রস্তুতি নিয়েছি। রেশমি ফিতার সঙ্গে এমব্রয়ডারি করে আমি নিজে এই রাখী তৈরী করেছি।’