OMG! বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু, দেখেনিন সেই মর্মান্তিক ভিডিও

ভারতের মধ্যপ্রদেশে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ২৩ বছর বয়সী এক তরুণী। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও উপস্থিত অতিথিদের মধ্যে।

ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু হয় পরিনিতা জৈন নামে এক তরুণীর। তিনি ইন্দোরের বাসিন্দা এবং চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশায় এসেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বলখা কে’ গানের তালে নাচার সময় শনিবার রাতে মঞ্চে হঠাৎ ঢলে পড়েন পরিনিতা। উপস্থিত অতিথিরা হতবাক হয়ে যান। পরিবারের কয়েকজন সদস্য যারা ডাক্তার ছিলেন, তারা সঙ্গে সঙ্গে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারে হৃদরোগের ইতিহাস

পরিনিতা এমবিএ গ্র্যাজুয়েট ছিলেন এবং ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জ এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সরকারি তথ্য অনুযায়ী, তার এক ছোট ভাইও মাত্র ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।

মধ্যপ্রদেশে নাচতে নাচতে হৃদরোগে মৃত্যুর ঘটনা নতুন নয়

এটি মধ্যপ্রদেশে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম ঘটনা নয়। গত বছরের অক্টোবরে আগর-মালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ১৫ বছর বয়সী এক কিশোর। এছাড়া, ইন্দোরে একটি যোগ অনুষ্ঠানে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি মঞ্চে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পরিনিতা জৈনের আকস্মিক মৃত্যু হৃদরোগ সংক্রান্ত ঝুঁকির প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, তরুণ বয়সেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে মুক্ত নয় কেউই, বিশেষ করে যদি পারিবারিক ইতিহাস থাকে।