কুনাল ঘোষ কে ‘CENSOR’ করে দিলো তৃণমূল কংগ্রেস, মুখ ‘বন্ধ’ মুখপাত্রের

তৃণমূলের মুখ পাত্র কুনাল ঘোষ সাংবাদিকদের সামনে মাঝে মাঝেই পার্থ চ্যাটার্জিকে সরাসরি নিশানা করে করেছেন বিভিন্ন মন্তব্য। ED র হাতে পার্থ চ্যাটার্জির গ্রেফতারের পর তিনি সেই সুর ছড়িয়েছিলেন সপ্তমে।

আর এবার সেই বিষয় নিয়েই এবার তিনি পড়লেন দলের নিষেধাজ্ঞায়। দলীয় সূত্রের খবর অনুযায়ী দলের পক্ষ থেকে কুণালকে সেন্সর করা হয়েছে। আর এই প্রসঙ্গে তিনি আজ বলেন যে তিনি পার্থ চ্যাটার্জি সম্পর্কে আর একটি কোথাও বলবেন না। দলের মুখপাত্র হিসেবে নয় তার সেই মন্তব্য গুলো ছিল একান্ত ব্যক্তিগত বিষয়।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হেফাজতের মেয়াদ শেষে পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৫ আগস্ট) পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিন আবেদন খারিজ করে এই নির্দেশ দেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তারা।

তবে জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে ইডি। দুজন ইডি অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে জেলে যেতে পারবেন। ইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এমন নির্দেশনা দিয়েছেন।

আদালতের ওই নির্দেশনায় বলা হয়, জেলের একটি বিশেষ সেলে নিরাপত্তা দিয়ে অর্পিতাকে রাখতে হবে। সেই সঙ্গে জেলের অভ্যন্তরে তার ওপর বাড়তি নজরদারি থাকবে। অন্যদিকে, পার্থ চ্যাটার্জিকে প্রেসিডেন্সি জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।