BigNews: ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখড়
August 6, 2022

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রত্যাশা মতোই বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারালেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোট পড়েছে ৭২৫টি।
৭২৫টি ভোটের মধ্যে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। যা মোট ভোটের ৭০ শতাংশ। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী তথা কংগ্রেসের মার্গারেট আলভা পেয়েছেন ১২৮টি ভোট। বাতিল হয়েছে ১৫টি ভোট।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ঘোষণা করা হয়েছিল এনডিএ-র তরফে প্রার্থী। জানানো হয়েছিল, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হচ্ছে। একজন আইনজীবী হিসেবে জীবন শুরু করেছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়।