মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ, ‘ক্লোজ’ তিন পুলিশকর্মী

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়ে মারধর যুবককে। পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগের পর তিন পুলিশকর্মীকে ক্লোজ করা হয়েছে। জানা গিয়েছে, গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাং, কনস্টেবল তৈমুর আলি, এবং সিভিগ ভলান্টিয়ার আফতাব মণ্ডলকে ক্লোজ করা হয়।

পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদের জন্য রবিবার ওই যুবককে বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। রাতে যুবককে রাস্তার পাশে ফেলে দিয়ে যায় পুলিশ। বাড়িতে এসে তিনি জানান তাঁকে মারধর করেছে পুলিশকর্মীরা। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায় বাড়ির সদস্যরা। সেদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি।

এর পর যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সোমবার রাতে বাঙুর হাসপাতালে নিয়ে যায় পরিবার সদস্যরা। সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *