GOOD NEWS দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যসাথী নিয়ে আর হয়রানি হবে না

স্বাস্থ্যসাথী নিয়ে একাধিক অভিযোগ এসেছে। এবার স্বাস্থ্যসাথী নিয়ে হয়রানি আটকাতে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্ষেত্রে এবার পরামর্শ দাতা হিসেবে নিয়োগ করা হচ্ছে এক অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে। স্বাস্থ্যসাথী নিয়ে মানুষের হয়রানি আটকাতেই বড় পদক্ষেপ রাজ্য সরকারের।

নবান্ন সূত্রের খবর, স্বাস্থ্যসাথী নিয়ে জেলায় জেলায় অনেক অভিযোগ রয়েছে। স্বাস্থ্যসাথী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা দিয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না দিলে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এব্যাপারে কড়া বার্তা দিয়েও বেনিময় আটকানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই পাঁচটি নার্সিংহোমের বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু হয়েছে। সাদা পোশাকের পুলিশ নিয়ে সারপ্রাইজ ভিজিট দিতে বলা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের। স্বাস্থ্যভবনের জন্য নিয়োগ করা হয়েছে পরামর্শদাতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *