মোদী-মমতা বৈঠক শেষ, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী
August 6, 2022

গতকাল শেষ হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক। আর এবার তারপরের দিনই প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।
তিনি মোদিকে চিঠি লিখে দাবি করেছেন রাজ্যসরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার করছে না। এই প্রসঙ্গে তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা সাহা একাধিক প্রকল্পের অনিয়ম।
এছাড়া আমপান ও ইয়াস ঝড়ের সময় কেন্দ্র সরকার যে রাজ্য সরকারকে টাকা দিয়েছিলো তার দুর্নীতির কথা।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১০০ দিনের কাজে দুর্নীতির খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিটি তদারকি করতে এসে ইতিমধ্যে জরিমানা করেছে বাংলার চার জেলাকে। আর এমন পরিস্থিতে মোদী -মমতা বৈঠক সত্যি তাৎপর্যপূর্ণ।