Weather: বাংলায় কনকনে শীত ফের পড়বে কবে থেকে? জেনেনিন কি বলছে হাওয়া অফিস?

জানুয়ারির প্রথম সপ্তাহে হাড়কাপানো শীতের পর মকর সংক্রান্তিতে যেন উধাও হয়ে গেল শীতের আমেজ। কলকাতায় মঙ্গলবার একলাফে পারদ বেড়ে ১৬ ডিগ্রিতে পৌঁছে যাওয়ায় শীতপ্রেমীরা হতাশ। কবে আবার জাঁকিয়ে শীত পড়বে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৫ দিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ, এখনই জাঁকিয়ে শীতের প্রত্যাশা নেই। তবে, কয়েকটি জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

কবে ফিরবে জাঁকিয়ে শীত?

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। এরপর তাপমাত্রা কমতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া:

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার তাপমাত্রা:

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ রেকর্ড করা হয়েছে।