OMG! রাস্তা দিয়ে হাটতে হাটতে, হঠাৎ ভেঙে পড়ল কংক্রিটের ফুটপাত, অতঃপর…

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ রাস্তা ছেড়ে ফুটপাতে উঠলেন। আর ঠিক সেই মুহূর্তেই হুড়মুড় করে ভেঙে পড়ল কংক্রিটের ফুটপাত। সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ওই ঘটনা শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক হাতে লাল ছাতা, অন্য হাতে মোবাইল নিয়ে হাঁটতে হাঁটতে একটি ফুটপাথে উঠেন ওই ব্যক্তি। ফুটপাতের পাশের মোবাইলের দোকানে যাচ্ছিলেন তিনি। দোকানের প্রশস্ত অংশে পার সঙ্গে সঙ্গে কংক্রিটের ফুটপাত হুড়মুড় করে ভেঙে পড়ে।
তবে এই ঘটনা কোথায় ঘটেছে তা জানা যায়নি । জানা যায়নি ওই ব্যক্তির পরিচয়ও।
ওই ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, সৌভাগ্যবান। আরেকজন মজা করে লিখেছেন, আপনি ভেঙেছেন, মেরামতের খরচও আপনি দেবেন।