টাকা উদ্ধারকাণ্ড: তদন্ত চালিয়ে যেতে পারবে সিআইডি
August 4, 2022

গাড়ি থেকে পাওয়া গিয়েছিল বিপুল পরিমানে টাকা। সেই টাকা উদ্ধারকাণ্ডের তদন্তে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি-র নিরপেক্ষতার ওপর প্রশ্ন তুলেছিলেন ধৃত ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক। তাদের দাবি, এই তদন্তের ওপর স্থগিতাদেশ এবং সিবিআই বা নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই মামলার তদন্ত না করানো।
আজ, বৃহস্প্রতিবার তাদের সেই দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জানানো হয়েছে, নিরপেক্ষভাবে, সচ্ছতার সঙ্গে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে সিআইডি।
প্রসঙ্গত, সম্প্রতি রাণীহাটি ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর কলকাতা থেকে ঝাড়খণ্ডমুখী কালো রঙের একটি গাড়ি আটকায় পুলিশ। গাড়ির সামনে এমএলএ (ঝাড়খণ্ড) লেখা বোর্ড ছিল। গাড়ির পেছনে তল্লাশি করে পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা। টাকার উৎস জানতে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।