SPORTS: বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা, উচ্ছসিত ফ্যানেরা

টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন তারই সতীর্থ রোহিত শর্মা। ভারতের অধিনায়ক হিসেবে টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের করে নিয়েছেন দ্য হিটম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়লেন রোহিত।
তৃতীয় টি-২০ ম্যাচে আলঝারি জোসেফকে একটি ছক্কা মারেন রোহিত। মাত্র ১১ রান করলেও তার সেই ছক্কাতেই হয় রেকর্ড। কোহলি এবং রোহিত ভারতের অধিনায়ক হিসেবে এতদিন সমান ৫৯টি করে ছক্কা মেরে একসঙ্গে ছিলেন। মঙ্গলবার একটি ছক্কা মেরেই কোহলিকে পেছনে ফেলে দেন রোহিত।

সূর্যকুমার যাদবের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ম্যাচটি সহজেই জিতেছে ভারত। একইসঙ্গে সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের পরের ম্যাচ ৬ আগস্ট। সেই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে রোহিত শর্মার দলের।

ম্যাচ শেষে রোহিত বলেন, রান তাড়াটা খুব ভাল হয়েছে। বাইরে থেকে দেখে মনেই হয়নি যে রান তুলতে কোনো কষ্ট হয়েছে। টি-২০ ক্রিকেটে শুরুটা ভাল হলে সেইভাবে শেষ করাটা প্রয়োজন। আমরা সেটাই করতে পেরেছি।

তিনি আরো বলেন, ৩০-৪০ রান ভাল। কিন্তু ৭০-৮০ রান বা সেঞ্চুরি যদি দলের জন্য কেউ করে সেটা প্রশংসনীয়। শ্রেয়স আইয়ারের সঙ্গে ভাল জুটি গড়ল সূর্যকুমার যাদব। এই ধরনের রান তাড়া করতে গেলে যে কোনও কিছু হতে পারে। পিচে বোলারদের জন্য প্রাণ ছিল। ব্যাট করা সহজ ছিল না। শট বাছাই এখানে খুব গুরুত্বপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *