নগ্ন লোকটি জাপটে ধরতেই রক্তাক্ত যৌনাঙ্গ , বাইরে দাঁড়িয়ে স্বামী, জানুন কোন্নগরে কী হয়েছে?

কোন্নগরে ইন্টারভিউ দিতে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ‘আত্মরক্ষার্থে’ এক মহিলা ব্লেড দিয়ে অভিযুক্ত ব্যক্তির যৌনাঙ্গ কেটে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের মনসাতলা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কোন্নগরে ভাড়া থাকতেন এবং তার বাড়ি চুঁচুড়ায়। তিনি কোন্নগরে এসি, টিভি ও কিচেন চিমনি মেরামত এবং সার্ভিসিংয়ের কাজ করতেন।

সম্প্রতি, উত্তরপাড়ায় একটি কিচেন চিমনি সারাতে গিয়ে ওই ব্যক্তির সাথে এক মহিলার পরিচয় হয়। আলাপকালে তিনি মহিলাকে ৭ হাজার টাকা বেতনে রিসেপশনিস্টের চাকরি পেতে সাহায্য করবেন বলে জানান। সেই অনুযায়ী, সোমবার মহিলাকে ইন্টারভিউয়ের জন্য কোন্নগরে তার বাড়িতে আসতে বলা হয়।

মহিলা তার স্বামীর সাথে কোন্নগরে আসেন ইন্টারভিউ দিতে। মহিলা যখন অভিযুক্তের বাড়িতে যান, তখন তার স্বামী বাইরে অপেক্ষা করছিলেন। মহিলার অভিযোগ অনুযায়ী, ঘরে ঢোকার সাথে সাথেই অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন এবং মশা ঢোকার অজুহাত দেখান।

মহিলা যখন চেয়ারে বসে ফোন ঘাঁটছিলেন, তখন অভিযুক্ত পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। মহিলা দেখেন যে অভিযুক্ত সম্পূর্ণ নগ্ন। অভিযোগ, অভিযুক্ত এরপর জোর করে মহিলার পোশাক খোলার চেষ্টা করে।

প্রচণ্ড ধস্তাধস্তির এক পর্যায়ে, মহিলা হাতের কাছে একটি ব্লেড পেয়ে সেটি দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় অভিযুক্ত ছিটকে পরে যায়। মহিলা কোনোমতে দরজা খুলে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসেন।

মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন এবং তার স্বামী ছুটে আসেন। তারা দেখেন মহিলা বিধ্বস্ত অবস্থায় আছেন এবং অভিযুক্ত ঘরের ভিতরে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এরপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ এসে অভিযুক্তকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পুলিশ মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায়। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।