BigNews: বাংলায় ফের বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার, গ্রেফতার এক

ফের উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা। আজ, বুধবার বিপুল পরিমানে নগদ টাকা উদ্ধার হল রাজ্যে। এবার হাওড়া স্টেশন থেকে এই প্রায় ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চম্বল এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকার পরই রাজকুমার সোনি নামে এক ব্যাক্তিকে আটক করা হয়।
ওই ব্যাক্তির ব্যাগ থেকেই এই বিপুল পরিমান টাকা উদ্ধার হয়। জানা গিয়েছে, টাকার বিষয়ে সদুত্তর দিতে পারেনি রাজকুমার সোনি নামে ওই ব্যাক্তি। হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের চেষ্টা হচ্ছিল কিনা তা তদন্ত করে দেখছে আয়কর দফতর।
প্রসঙ্গত, মঙ্গলবার লালবাজারের কাছে বিকানের বিল্ডিং থেকে টাকা উদ্ধার করে রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি৷ জানা গিয়েছে, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে৷ বিল্ডিংয়ের অফিসটি তালা বন্ধ অবস্থায় ছিল। সিআইডি অফিসারেরা তালা ভেঙে ওই অফিসের মধ্যে প্রবেশ করলে উদ্ধার করা হয় লক্ষাধিক টাকা। সিআইডির উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে বেশ কয়েক ঘন্টা ধরে চলে তল্লাশি।