SSC দুর্নীতি: পরেশ অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হলো মামলা

আজ আদালতে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুধ্যে হাইকোর্টে দায়ের হলো মামলা। একটি জন স্বার্থ মামলা দায়ের করে হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি অভিযুক্ত পরেশ অধিকারীকে রাজ্য মন্ত্রী সভা থেকে বরখাস্ত করতে হবে।

হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে এবং খুব দ্রুত সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা।

আজ বিকেল বেলায় বড় রদ বদল হতে চলেছে রাজ্যের মন্ত্রী সভায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন যে নতুন মন্ত্রিসভায় আসতে পারেন বেশকিছু নতুন মুখ।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মন্ত্রিসভা থেকে যারা ব্যাড পড়বেন তাদের মধ্যে অন্যতম হলেন SSC কাঁদে নাম জড়ানো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। যদিও এখনো রাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি। অপরদিকে মেখলিগঞ্জ বিধায়ক জানিয়েছেন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।

প্রসঙ্গত, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ সরগরম রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর বিরোধীরা সুর চড়িয়েছে সমালোচনার। দিকে দিকে বাড়ছে আন্দোলন ও প্রতিবাদ। SSC ও TET দুর্নীতি করেই শিক্ষা মন্ত্রী কোটি কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা। আর সেই কারণেই মন্ত্রী সভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।