পার্থকে ‘জুতো’ মারলো মহিলা, আজব প্রতিক্রিয়া দিল তৃণমূল

আজ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির স্বাস্থপরীক্ষা করাতে তাঁদের দুজনকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জোকা হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় নিন্দা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি বলেন, ‘পার্থদা যদি খুব খারাপ কাজে যুক্ত হন, তাঁর ব্যবস্থা তার মতো হবে। সরকার ব্যবস্থা নিয়েছে। দল নিয়েছে। আইন নেবে। কিন্তু এটা কোনও মধ্যযুগের শাসন বা মধ্যযুগীয় সমাজ নয়। করোও মনে হল, করোও ক্ষোভ হল, আর একটা কোনও ঘটনা ঘটিয়ে দিল, সেটা কোনওমতেই শোভনীয় নয়। সেটা সমর্থন করা যায় না।’

প্রসঙ্গত, আজ রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে জুতো ছুড়ে মারলেন এক মহিলা। হাসপাতাল থেকে বেরোনোর সময় এক মহিলা দূর থেকে পার্থ চ্যাটার্জিকে জুতো ছুড়ে মারেন। কোনো রকমে পার্থ চ্যাটার্জিকে ঘিরে ধরে নিরাপত্তা রাশির তাকে গাড়িতে তুলে নিয়ে যান। ওই মুহূর্তে তাকে ও অর্পিতা মুখার্জিকে ইডি দফতরের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *