Recipe: বাড়িতে তৈরী করুন সুস্বাদু আপেলের পোলাও, শিখেনিন বানানোর পদ্ধতি

ছোট-বড় সবার পরিচিত ফল আপেল। এটি খেতে খুবই সুস্বাদু। প্রতিদিন অন্তত একটি আপেল প্রত্যেকের খাওয়া উচিত। যদি এতে একঘেয়েমি আসে, তাই সহজ কিছু রেসিপি তৈরি করুন আপেল দিয়ে। খেতে ভালো লাগবে, আবার উপকারও। তাই রান্না করতে পারেন আপেলের পোলাও। রইলো সহজ রেসিপি-

উপকরণ

গোবিন্দ ভোগ চাল-২০০ গ্রাম
আপেল-১টি
গোটা গরম মসলা-১ টেবিল চামচ
লবণ-স্বাদমতো
হলুদ গুঁড়া-১/২ চা চামচ
চিনি-১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
ফুড কালার-পরিমাণমতো
তেজপাতা-১টি
তেল-১ টেবিল চামচ

প্রণালি

প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার সব উপকরণ ও চাল একটা প্লেটে সাজিয়ে রাখতে হবে। আপেল ভালো করে ধুয়ে সুন্দর করে কাটতে হবে। এক টেবিল চামচ কুচি ও কিছু টুকরো করতে হবে। কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে ফোড়ন দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে ভাজতে হবে।

সব মসলা ভাজা হলে একটা প্লেটে তুলে রাখতে হবে। শেষে এই সব উপকরণ একসঙ্গে দিতে হবে। কড়াই বসিয়ে একটু তেল দিয়ে চাল দিয়ে ভালো করে ভাজতে হবে। গ্যাস কমিয়ে লবণ, হলুদ দিয়ে ভাজতে হবে।

ভালো করে ভেজে নিয়ে পরিমাণমতো জল দিয়ে ঢেকে রাখতে হবে। পরিমাণমতো ফুড কালার দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ৫ মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিতে হবে। চাল সিদ্ধ হলে সব ভাজা মসলা দিয়ে নেড়ে দিতে হবে। চিনি মিশিয়ে নিতে হবে। পোলাও হয়ে গেলে ঘি দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর বিফ, চিকেন অথবা মাটনের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।