বিজয়ের কথায় লজ্জায় লাল রাশ্মিকা, প্রকাশ্যে কী বললেন অভিনেতা?

‘সীতা রমম’ ছবির গানের প্রচারে এসেছিলেন রাশ্মিকা। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুরকে। হঠাৎ মঞ্চে বিজয়। তার উপস্থিতির ঘোর না কাটতেই রাশ্মিকার উদ্দেশে বিজয়ের নতুন বার্তা।
‘‘রাশ্মিকা আমার চোখে সব সময়ই তুমি সুন্দর, জানি না কেন আমার মুখে তোমার নাম শুনলেই সবাই ফিসফাস শুরু করে দেয়।’’ সবার সামনে বিজয়ের অকপট উক্তিতে লজ্জায় লাল রাশ্মিকা।
এর আগে ‘কফি উইথ কর্ণ-৭’-এ অতিথি হিসাবে এসে বিজয় রাশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেছিলেন, রাশ্মিকা আমার খুব প্রিয়। খুব পছন্দ করি ওকে। আমরা একসঙ্গে দুটো ছবিতে কাজ করেছি, খুব ভাল সম্পর্ক আমাদের মধ্যে। কাজ করার সময় আমরা ছবির কাহিনি নিয়ে আলোচনা করতাম। এভাবেই আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।
কার সঙ্গে সম্পর্কে আছেন বিজয়, কর্ণের এই প্রশ্নের উত্তরে, ‘অর্জুন রেড্ডি’-র নায়কের জবাব ছিল ‘‘যে দিন আমি বিয়ে করব, আমার বাচ্চা হবে, সে দিন জোর গলায় তার নাম বলব। আমি চাই না, যারা আমাকে ভালবাসে, ঘরে আমার ছবি লাগিয়ে রাখে, তাদের মন ভেঙে দিতে।’’
এরইমধ্যেই দক্ষিণ থেকে বলিউডে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন বিজয়। শুধু কাজই নয়, তার আকর্ষণীয় ব্যক্তিত্ব নজর কেড়েছে বলিউড নায়িকাদেরও। সারা আলি থেকে অনন্যা পান্ডে— সবার পছন্দের পুরুষের তালিকায় রয়েছে এই দক্ষিণী অভিনেতার নাম।
‘লাইগার’ ছবিতে এক মুষ্টিযোদ্ধার ভূমিকায় দেখা যাবে বিজয়কে। যদিও বলিউডে অভিনেতার প্রথম ছবি ‘খালিপিলি’। কোভিডের কারণে মুক্তি পিছিয়ে যায় এই ছবির। ২৫ অগস্ট পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ।