ডিভোর্স চাইতেই জ্ঞান হারিয়ে ফেলেন স্বামী, স্ত্রীকে ৩০ বার ছুরিকাঘাত

১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টানতে চেয়েছিলেন স্ত্রী। সে কথা জানাতেই একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন স্বামী। নিজের ‘অজান্তেই’ স্ত্রীকে ৩০ বার ছুরিকাঘাত করা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে জানিয়েছে।

ক্লিফোর্ড জ্যাকবস (৬১) নামে ওই ব্যক্তি পুলিশকে জানায়, স্ত্রী তাকে ডিভোর্সের কথা বলার সঙ্গে সঙ্গেই তার হিতাহিত জ্ঞান লোপ পায়। এরপর আর কিছু মনে নেই তার। জ্ঞান ফেরার পর নিজেকে স্ত্রীর রক্তের মধ্যে আবিষ্কার করেন।

পুলিশ অ্যাপার্টমেন্ট থেকে পাঁচটি ছুরি এবং রক্তাক্ত কাঁচি উদ্ধার করেছে বলে নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছে। প্রত্যক্ষদর্শীরা জ্যাকবসকে বলতে শুনেছেন যে, আমি মনে হয় তাকে হত্যা করেছি।

লাস ভেগাস রিভিউ জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকবসের স্ত্রীর শরীরে প্রায় ৩০টি ছুরিকাঘাতের ক্ষত হয়েছে। তার মুখ ও ঘাড়ে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, জ্যাকবসকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *