SPORTS: ধোনির রেকর্ড ভাঙলেন হরমনপ্ৰীত, পাকিস্তানকে সহজেই হারালো ভারতীয় মহিলারা

ধোনির অধিনায়কত্বে অনেক রেকর্ড করেছে ভারতীয় দল। এবার কমনওয়েলথ গেমসে রবিবার পাকিস্তানকে অনায়াসে আট উইকেটে হারিয়েছে ভারত। সেই ম্যাচ জিতে ধোনিকে কাটিয়ে গেলেন হরমনপ্ৰীত। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি জয় এসেছে হরমনপ্ৰীতের অধীনে।

দেশকে ৭১ টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্ৰীত। তার অধীনে দেশকে জিতিয়েছেন মোট ৪২ টি ম্যাচ। হেরেছেন ২৬ টি ম্যাচ। এবং তিনটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। ধোনি অধিনায়ক থাকাকালীন ৪১ টি ম্যাচ জিতিয়েছেন দলকে। এবার ধোনির রেকর্ড ভাঙলেন হরমনপ্ৰীত।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অধীনে ৩১টি ম্যাচ এবং রোহিত শর্মার অধীনে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। আবার মেয়েদের টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের দিক দিয়ে সারা বিশ্বে হরমনপ্রীত অবশ্য তিন নম্বরে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *