বড় জয় পার্থ চট্টোপাধ্যায়ের, নাম থাকছে ইতিহাস বইয়ের পাতায়

দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হেফাজতে রয়েছে। এরই মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বইতে সিঙগুর আন্দোলন প্রসঙ্গে রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। দুর্নীতির অভিযোগে পার্থ গ্রেফতার হওয়ার পরও বইতে সেই নাম থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এরই উত্তরে শিক্ষা দফতরের অধীনস্থ সিলেবাস কমিটির চেয়ারম্যান জানালেন,’ওই বইতে যে বাক্য রয়েছে তাতে কোনও ভুল নেই। ঐতিহাসিক ভাবে সেটা সত্যি।’ অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় ইতিহাস বইতে থাকছেন এটি স্পষ্ট।

প্রসঙ্গত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা জেরার মুখে পার্থ এবং অর্পিতা। মাঝে মাঝে চোখে জল চলে আসে সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বারবার ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানালেন দুজনেই। জেরার মুখে পড়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার।