BigNews: অনুব্রত মন্ডলের গাড়িতে লালবাতি, রাজ্যকে কড়া নির্দেশ আদালতের

এমনিতেই গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। আবার এদিকে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে প্রশ্ন আদালতের। অনুব্রত মন্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে তা জানতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার প্রধান বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের নির্দেশ, মঙ্গলবার ওই বিষয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। মঙ্গলবারই মামলার পরবর্তী শুনানি হবে। এই নির্দেশ রাজ্য সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছে বিশ্লেষক মহল।

প্রসঙ্গত, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আরও প্রশ্ন, কেন নির্দিষ্ট একজন ব্যক্তির বিরুদ্ধে দায়সারা মনোভাব রাজ্যের? এমনকী, রাজ্যের রিপোর্টে যে আদালত খুশি নয়, সেকথাও এদিন জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *