OMG! চেন্নাইয়ের দোকানে চুরি, সোনা উদ্ধার হলো বাংলার কৃষ্ণনগরে

চেন্নাইয়ের একটি সোনার দোকান থেকে চুরি হওয়া প্রায় ৭০০ গ্রাম সোনার একটি অংশ নদিয়ার কৃষ্ণনগর থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনায় দোকানের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাই মাসের শেষ সপ্তাহে চেন্নাইয়ের একটি সোনার দোকান থেকে প্রায় ৭০০ গ্রাম সোনা চুরি হয়ে যায়। দোকানের দুই কর্মচারীকে এই চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়। ধৃতরা চুরি করে পূর্ব মেদিনীপুরে তাদের বাড়িতে পালিয়ে যায়। এর মধ্যে একজনের শ্বশুরবাড়ি কৃষ্ণনগরের কাছে। কৃষ্ণনগরে এসে তারা সোনাপট্টি এলাকায় কয়েকটি দোকানে চুরি করা সোনা বিক্রি করে।

চেন্নাই পুলিশ গ্রেপ্তারকৃতদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরে এসেছিল। তাদের সাহায্যে কৃষ্ণনগরের সোনাপট্টি এলাকার তিনটি দোকানে হানা দেওয়া হয়। এই তিনটি দোকান থেকে মোট প্রায় ৭১ গ্রাম সোনা উদ্ধার করা হয়।এখনও বাকি সোনা উদ্ধার করা বাকি রয়েছে।

কৃষ্ণনগর কোতোয়ালি থানার এক আধিকারিক জানিয়েছেন, চেন্নাই পুলিশ এই তদন্তের দায়িত্বে ছিল এবং তারা সহযোগিতা করেছে।