‘পার্থ ঘনিষ্ঠ’ চাকরি দেওয়ার জন্য টাকা তোলে, শোধে নাজেহাল বাবা!

টাকা নিয়ে চাকরি দিতেন। পূর্ব মেদিনীপর জেলার ভগবানপুর এলাকার প্রয়াত তৃণমূল নেতা নান্টু প্রধান এলাকার বহু মানুষকে টাকা নিয়ে চাকরি করে দিয়েছেন। কিন্তু আচমকাই মৃত্যু হয় তৃণমূল নেতা নান্টুর। যারা চাকরির জন্য টাকা দিয়েছিলেন, নান্টুর মৃত্যুর পর তাঁরা কেউই চাকরি পাননি। এরপরেই চাকরি না পাওয়া ব্যাক্তিরা প্রদেয় টাকা ফেরত চাইতে থাকেন।

সকলে এসে নান্টুর বাবার কাছে টাকা চাইতেন। এখন নিজের জমি জমা বেচে অনেককে টাকা ফিরিয়েছেন নান্টুর বাবা চাঁদহরি। ছেলের নেওয়া টাকা শোধে নাজেহাল বাবা। আবার অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নান্টুর ঘনিষ্ঠতা ছিল বলেও শুনেছেন তাঁর বাবা চাঁদহরি।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নান্টুর যোগাযোগ প্রসঙ্গে বাবা চাঁদহরি বলেন, আমি শুনেছি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু, ছেলের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। লোকের মুখে শুনেছি পার্থর সঙ্গে যোগাযোগ ছিল। এখনও পর্যন্ত অনেকের টাকা ফেরত দিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *