‘ঘুষের টাকা সরানো হচ্ছে’, পোস্টার ঘিরে জল্পনা

দুর্নীতিতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির একাধিক ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির অভিযানে উদ্ধার হয়েছে নগদ কোটি কোটি টাকাসহ সোনাদানা ও বিদেশী মুদ্রা। এদিকে হুগলি স্টেশনের টিকিট কাউন্টার থেকে শুরু করে ইমামবাড়া হাসপাতালে এক পোস্টারে লেখা ছিল, কোটি কোটি টাকা সরিয়ে ফেলা হচ্ছে গোপনে, অন্য কোথাও।

আরও লেখা ছিল, তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অবিলম্বে ইডির তদন্ত চাই। এই পোস্টারের নিচে লাল কালিতে লেখা রয়েছে বিজেপির নাম। যদিও বিজেপি এই পোস্টার দেওয়ার দায় অস্বীকার করেছে। তাঁরা দাবি করছে, যে বা যারাই এই পোস্টার গুলি লাগিয়ে থাকুক, এই পোস্টারের বক্তব্য যে ভুল নয়, সেটা মানুষ জানে।

প্রসঙ্গত, ইডির জেরার মুখে পড়ে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জি দাবি করছেন তাঁরা নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। দুজনেরই খাবারের ক্ষেত্রে তীব্র অনীহা দেখা গিয়েছে। কোন ধরণের ষড়যন্ত্রের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায় সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *