শান্তিনিকেতনে পার্থ ও অর্পিতা, এবার কি বাড়িকাণ্ডে গ্রেফতার হবেন অনুব্রত মন্ডল?

ইডির তদন্তে বেরিয়ে এসেছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির একাধিক ফ্ল্যাটের হদিস। ফ্লাট গুলি থেকে উদ্ধার হয়েছে নগদ কোটি কোটি টাকাসহ সোনাদানা ও একাধিক মোবাইল ফোন। কত সম্পত্তি রয়েছে অর্পিতার নামে? ফ্ল্যাটের পাশাপাশি অর্পিতার নামে একাধিক জমির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।

এবার হদিস মিলেছে পার্থ ও অর্পিতার বাড়ির। শান্তিনিকেতনে একের পর এক বাড়ি এবং গেস্ট হাউসের মালিক আর্থিক তছরুপকান্ডে গ্রেফতার হাওয়া পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি। সেগুলির খোঁজ তাঁরা কিভাবে পেলেন? এর পিছনে অনুব্রত মন্ডলের হাত রয়েছে বলে মনে করছে বিজেপি।

এমনিতেই গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। তাহলে এবার কি বাড়িকাণ্ডে নাম জড়িয়ে গ্রেফতার হবেন অনুব্রত ? আপনার কি মনে হয় ?