অর্পিতার থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য তলব: আয়কর বিভাগ

দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জি। তদন্তে নেমে ইডি নগদ কোটি কোটি টাকা ও সোনাগানাসহ বিদেশি মুদ্রাও উদ্ধার করেছে। খোঁজ পেয়েছেন অর্পিতার সংস্থার নামে ১০ বিঘা জমির। জমিটি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বানতলা চর্মনগরী এলাকায় রয়েছে।

নিয়োগে আর্থিক দুর্নীতি ও বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এবার খোঁজখবর শুরু করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স। সূত্রের খবর অনুযায়ী, অর্পিতা মুখার্জির কাছ থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চেয়েছেন আয়কর বিভাগ। চলছে তদন্ত।

আবার, এদিকে আজ, শনিবারও রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জিকে টানা জেরা করে চলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।