রণবীরের পর বিজয়কে নগ্ন দেখতেও রাজি : অনন্যা

নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি ‘কফি উইথ কারন’-এর ‘লাইগার’ কো-স্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা পান্ডে। শোতে এসে একের পর এক বোমা ফাটিয়েছেন অনন্যা ও বিজয়।
অনুষ্ঠানের ব়্যাপিড ফায়ার রাউন্ডে কারন বিজয়কে প্রশ্ন করেন, আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য নগ্ন হওয়ার প্রস্তাব পেলে তিনি রাজি হবেন কিনা। প্রশ্নের উত্তরে বিজয় জানান, আমার কোনও অসুবিধা নেই। যদি এই ধরণের নগ্ন ফোটোশুটের প্রস্তাব আসে, তাহলে রণবীর সিং-এর মতোই সাবলীল ভাবে পোজ দেবেন তিনি।

এই ব়্যাপিড ফায়ার রাউন্ডে বিস্ফোরক মন্তব্য করে সকলকে চমকে দিলেন অনন্যা পান্ডে। অনন্যাও কফি কাউচে বলে ওঠেন, বিজয়কে নগ্ন দেখতে কোনও আপত্তি নেই আমার।’ অনন্যার মুখ থেকে এই কথা ফাঁস হতেই জোর শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।

বিজয় দেবেরাকোন্ডার বহু প্রতীক্ষিত ছবি ‘লাইগার’-ছবি দিয়ে বলিউডে পা রাখতে রেখেছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ‘লাইগার’-এর বিজয়কে দেখেই যে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন-এর প্রযোজনায় আসতে চলেছে লাইগার।

উল্লেখ্য, পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে রীতিমতো ঝড় তুলেছেন রণবীর কাপুর। বর্তমানে বলিউডের খিলজি-র এই নগ্ন ফোটোশুট এখন টক অফ দ্য টাউন। এই প্রসঙ্গে বিজয়কে প্রশ্ন করতেই জবাব দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তেলেগু সুপারস্টার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *