BigNews: অর্পিতার আবাসন থেকে আচমকাই উধাও ৪টি গাড়ি, কী ছিল ওই গাড়িগুলিতে?
July 29, 2022

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডির আধিকারিকরা। এর সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরই মধ্যে অর্পিতা মুখার্জির টালিগঞ্জ ফ্ল্যাটের আবাসন থেকে হঠাৎ উধাও ৪টি বিলাসবহুল গাড়ি।
ইডি সূত্রে খবর, যে ফ্ল্যাট থেকে গাড়ি উধাও হয়েছে ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরুর আগেই এই ঘটনা ঘটেছে। অর্পিতার আবাসনের বেসমেন্ট থেকে অডি, মার্সিডিজ, এবং ২টি হন্ডাসিটি গাড়ি নিয়ে কেউ বেরিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে কী ছিল ওই গাড়ি গুলিতে, তা জানতে ইতিমিধ্যেই গাড়ির নম্বর নিয়ে খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা।
ইডির আধিকারিকরা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। এবং ওই ফ্ল্যাটে কে বা কারা আসতেন তাও জানার চেষ্টা করছেন তারা।