পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলে বিদ্রোহ, ওকে না ছাড়লে দল ভাঙার হুঁশিয়ারি কুনালের

দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরই মধ্যে তৃণমূলে শুরু হয়েছে মহাবিদ্রোহ। মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, দুর্নীতিতে দুষ্ট পার্থকে অবিলম্বে মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলা উচিত।

তৃণমূল দল থেকে মন্ত্রীমশাইয়ের সব পদ খারিজ করে দেওয়া উচিত বলে মনে করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি যদি ভুল হন তবে দলের অধিকার আছে যে, তাঁকে তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়ার, বক্তব্য তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষের।

প্রসঙ্গত, ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছেন তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় থাকতেন একটি ফ্ল্যাটে। ইডির তদন্তে সেই ফ্ল্যাটে পাওয়া গেছে প্রায় ২২ কোটি টাকাসহ গয়না, বিদেশী মুদ্রা এবং অনেক কয়টি মোবাইল ফোন।