পার্থ চট্টোপাধ্যায়ের পরিবর্তে পদে কাকে বসাবেন মমতা? জেনেনিন বিস্তারিত

দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

বর্তমানে প্রশ্ন হচ্ছে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব পদ থেকে সরিয়ে দেন তাহলে তার ৩টি দফতর কাকে বা কাদের দেবেন? নবান্নের সূত্রের খবর অনুযায়ী, শিল্প ও বাণিজ্য দফতরটি নিজের হাতে রাখতে পারেন এবং কোনও প্রতিমন্ত্রীকে ওই দফতরের দায়িত্ব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবার তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রীর দায়িত্ব যেতে পারে কোনও পূর্ণমন্ত্রীর দায়িত্বে। এমনটাই জানা গেছে। তৃনমুল দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ মুখ্য সচেতক তাপস রায়কেও বাড়তি দায়িত্ব নিতে হতে পারে।

প্রসঙ্গত, ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রীর সঙ্গে গ্রেফতার হয়েছেন তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় থাকতেন একটি ফ্ল্যাটে। ইডির তদন্তে সেই ফ্ল্যাটে পাওয়া গেছে প্রায় ২২ কোটি টাকাসহ গয়না, বিদেশী মুদ্রা এবং অনেক কয়টি মোবাইল ফোন।