সাংবাদিক খাসোগি হত্যার পর এই প্রথম ইউরোপ সফরে সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ইউরোপ সফরে গেছেন। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

শুরুতেই গ্রিসে গেছেন যুবরাজ। রাজধানী এথেন্সে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিকরামেনোস। গ্রিস সফর শেষে ফ্রান্সে যাওয়ার কথা যুবরাজের।

গ্রিস সফরের প্রথম দিনই দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন এমবিএস। এ সময় গ্রিসের মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় গ্রিস ও দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সস্তায় নবায়নযোগ্য শক্তি সরবরাহ করতে পারে বলেও জানান যুবরাজ।

যুবরাজের সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ও সামরিক সহায়তার মতো বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানায় আরব নিউজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *