R.G Kar- কাণ্ডে নয়া মোড়? সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে কী কী হয়েছে? জানালেন আইনজীবী

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার আইনজীবী কবিতা সরকার জানিয়েছেন, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে যে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। সঞ্জয়ের দাবি, সে যখন ঘরে ঢুকেছিল, তখন চিকিৎসক বিছানায় অচেতন অবস্থায় ছিলেন।

ডিএনএ রিপোর্ট:
এদিকে, ফরেন্সিক ল্যাবের ডিএনএ রিপোর্টে সঞ্জয়ের ডিএনএ ঘটনাস্থলে পাওয়া গেছে। তবে সিবিআই সূত্রের দাবি, এই রিপোর্টকেই চূড়ান্ত হিসেবে ধরা হচ্ছে না। কারণ, এই মামলায় ফরেন্সিক নিয়ে বহু প্রশ্ন রয়েছে।

আইনজীবীর দাবি:
সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার জানিয়েছেন, সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টে তার শিক্ষাগত যোগ্যতা এবং ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সঞ্জয়ের দাবি, সে নির্যাতিতাকে চিনত না এবং তার উপর ভুল অভিযোগ করা হচ্ছে।

তারপর পলিগ্রাফ টেস্টে প্রশ্ন করা হয়, সঞ্জয় যদি নিজে খুন না করে থাকে, তাহলে সে পুলিশকে ঘটনাটি জানায়নি কেন? এই প্রশ্নের জবাবে সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল বলে জানায়।।