অবিশ্বাস্য! ১ মাসের বিদ্যুৎ বিল ৩৪১৯ কোটি, দেখে হাসপাতালে ভর্তি বাড়ির কর্তা

এক মাসের বিদ্যুৎ বিল ৩ হাজার ৪১৯ কোটি! একটি বাড়ির বিদ্যুতের এই ভুতুড়ে বিল দেখে অসুস্থ হয়ে পড়েছেন বাড়ির কর্তা।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র এলাকায়। পরিবারের দাবি, এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বাড়ির কর্তা। খবর আনন্দবাজার পত্রিকার।

গ্বালিয়রের শিববিহার কলোনির বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তর বাড়িতে জুলাই মাসে বিদ্যুতের বিল পৌঁছতেই সদস্যদের মাথায় রীতিমতো বাজ পড়ে।

একটি বাড়ির বিদ্যুৎ বিল এক মাসে ৩ হাজার ৪১৯টাকা হয় কীভাবে। ভুল দেখছেন কিনা, সেটা বুঝতেই বারবার বিল পড়ে দেখেন পরিবারের সবাই।

তারপর থেকে প্রিয়াঙ্কার শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রিয়ঙ্কার স্বামী সঞ্জীব তাঁর বাবার অসুস্থতার জন্য দায়ী করেছেন বিদ্যুৎ দপ্তরের ভুল বিলকে।

এই খবর ছড়াতেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এমপিএমকেভিভিসি)।

বিদ্যুৎ অফিস থেকে তড়িঘড়ি জানানো হয় মহা ভুল হয়ে গেছে। কোনো এক কর্মীর ভুলেই এই কাণ্ড বলে দাবি তাদের। সঙ্গে সঙ্গে আবার একটি বিলও তৈরি করা হয়। নতুন বিলে প্রিয়াঙ্কাদের বিদ্যুতের খরচ ১ হাজার ৩০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার নিতিন মঙ্গলিক জানিয়েছেন, কোনো এক কর্মীর ভুলে এই কাণ্ড ঘটেছে। এ জন্য তারা দুঃখিত।

মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমান সিংহ তোমর জানান, যে কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন তাকে চিহ্নিত করা হবে। নতুন বিল পেয়ে কিছুটা ধাতস্থ হয়েছে প্রিয়াঙ্কার পরিবার। তবে অসুস্থ বৃদ্ধকে নিয়ে চিন্তিত তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *