স্বামীর অত্যাচারে অতিষ্ঠ আলিয়া, অভিযোগ করতে গেলেন থানায়!

এই মুহূর্তে মাতৃত্ব দারুণভাবে উপভোগ করছেন আলিয়া ভাট। তবে সিনেমার কাজ থেকে এখনো বিরতি নেননি। বরং নিজের প্রযোজনায় তৈরি প্রথম ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী। সেজেগুজে অংশ নিচ্ছেন ছবির প্রচারেও। আর ট্রেলার প্রকাশ্যে আসার পর তো বলিউডে আলিয়াকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। অনেকে তো বলছেন, এ অবতারে আগে আলিয়াকে দেখা যায়নি!

‘ডার্লিং’ ছবির ট্রেলার দেখে বোঝাই গেল, এই ছবি অন্যান্য ছবি থেকে একেবারেই আলাদা হতে চলেছে। গল্পে যে বেশ রহস্য থাকবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রথম ঝলকেই। ‘ডার্লিং’ ছবির গল্প এগোবে, মা ও মেয়েকে নিয়েই। ছবিতে আলিয়ার মায়ের অভিনয় করেছেন শেফালী শাহ। ছবিতে রয়েছেন বিজয় ভার্মা ও রোশন ম্যাথেউজ। ছবির পরিচালক জসমীত কেরিন।

২৭ জুন মা হওয়ার কথা ঘোষণা করেন আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মধ্যে মা হওয়ার কথা জানানোয় রীতিমতো ট্রোল হতে হয় মহেশকন্যাকে। তবে এসবে পাত্তা দেননি আলিয়া। বরং নিজের মাতৃত্বকালীন এই সময়কে চুটিয়ে উপভোগ করছেন আলিয়া।

গত ১৪ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা যুগল। রণবীরের ‘বাস্তু’ আবাসনেই একসঙ্গে পথ চলার অঙ্গীকার নেন দু’জনে। পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। সংসার শুরুর আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা আলিয়া। একের পর এক সুখবরে আপাতত বি টাউনে খুশির জোয়ার। আলিয়ার ‘ডার্লিং’ মুক্তি পাবে ৫ আগস্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *