নবান্নে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা, থাকছে RAF-জলকামান; জেনেনিন পুলিশ নিচ্ছে কী কী ব্যবস্থা ?

কলকাতা পুলিশ নবান্ন অভিযানের সময় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। লালবাজার সূত্রে জানা গেছে, আগামী ২৭ অগাস্ট ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৯টি ব্যারিকেড স্থাপন করা হবে।
পুলিশের বিস্তারিত প্রস্তুতি:
ত্রিস্তরীয় নিরাপত্তা: নবান্নকে ত্রিস্তরীয় নিরাপত্তা চক্রে আবৃত করা হবে। কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ যৌথভাবে এই নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করবে।
উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব: অতিরিক্ত সিপি পদস্থ একজন আধিকারিক পুরো অভিযানের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। জয়েন্ট সিপি এবং ডিসিপি পদস্থ আধিকারিকরা হাওড়া ব্রিজ, হেস্টিংস, হুগলি সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টের দায়িত্ব নেবেন।
দ্রুত প্রতিক্রিয়া বাহিনী: কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কমব্যাট ফোর্স, র্যাফ, কিউআরটি, এইচআরএফএস এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
আয়োজকদের সঙ্গে যোগাযোগ: পুলিশ নবান্ন অভিযানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সমাবেশের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।
কলেজ স্কয়ার এবং সাঁতরাগাছিতে নজরদারি: কলেজ স্কয়ার এবং সাঁতরাগাছি এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ এই এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখবে।
ট্রাফিক ব্যবস্থা:
বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড এবং অন্যান্য প্রধান সড়কগুলিতে ট্রাফিক পুলিশ বাড়তি নজরদারি রাখবে। জওহরলাল নেহেরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যানবাহনকে অন্য রাস্তায় ডাইভার্ট করা হতে পারে।